Friday, June 19, 2026

বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা, মরশুমে শেষ বারের মতো ছক্কা হাঁকাবে শীত !

Date:

Share post:

শুক্রবার সকালে মেঘের আড়াল থেকে সূর্যের উঁকিঝুঁকি মারা দেখা নিশ্চই ভাবছেন, তা হলে বৃষ্টি কি কেটে গেল? কিন্তু হাওয়া অফিস জানিয়েছে,বৃষ্টির ফাঁড়া এখনও কাটেনি। তবে যতটা দাপট হওয়ার কথা ছিল, সেটা কেটে গিয়েছে। শুক্রবার বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা আর পার্শ্ববর্তী জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলের জেলাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম।
তবে পুরোপুরি মেঘ কেটে গেলেই কিন্তু ফের ছক্কা হাঁকাবে শীত। এই মরশুমে শেষ বারের মতো।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢোকার কথা ছিল। যার সঙ্গে উত্তুরে হাওয়ার সংমিশ্রণে তৈরি হত বৃষ্টির মেঘ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা গিয়েছে ওই বিপরীত ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে তৈরি হওয়ার বদলে তৈরি হয়েছে ওড়িশা উপকূল ঘেঁষে।এর ফলে যে বৃষ্টির মেঘ দক্ষিণবঙ্গের ওপরে তৈরি হওয়ার কথা ছিল, সেটা এই মুহূর্তে ওড়িশা আর লাগোয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ওপরে হচ্ছে। এই কারণেই সকাল থেকে বৃষ্টির বদলে রোদের দেখা মিলছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায়।
মেঘ কেটে গেলেই হুহু করে ঢুকে পড়বে শীতল উত্তুরে বাতাস। আর তার জেরে ফের দক্ষিণবঙ্গে নিম্নমুখী হবে সর্বনিম্ন তাপমাত্রা। মাঝ-ফেব্রুয়ারি আর ফাল্গুনের দোরগোড়ায় এসেও শীতে কাঁপার সম্ভাবনা দক্ষিণবঙ্গের।
তবে এই শীতের দাপট যে এই মরশুমে শেষ বারের মতো হবে সেই ব্যাপারে কার্যত নিশ্চিত আবহাওয়া দফতর।

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...