Thursday, June 4, 2026

কোণঠাসা প্রেসিডেন্সির ছাত্র আন্দোলন

Date:

Share post:

কোণঠাসা প্রেসিডেন্সির আন্দোলন। বুধবার, অবস্থানের জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য অনুরাধা লোহিয়া। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরেই আন্দোলনের পাশ থেকে সরে দাঁড়িয়েছেন একাংশের পড়ুয়া।

উপাচার্য অসুস্থ হওয়ার পরেই ছন্দপতন হয়েছে বলে মত আন্দোলনকারী এক পড়ুয়ার। বৃহস্পতিবার রাতে আন্দোলরত ছাত্র ইকবাল হাসানকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা। এদিকে শুক্রবার ক্যাম্পাসে আসেননি রেজিস্ট্রার, ডিন, উপাচার্য।

গত পাঁচ দিন ধরে উপাচার্য-র ঘরের সামনে অবস্থানে বসেছে ছাত্ররা। তাঁদের দাবি, হিন্দু হস্টেলের কর্মীদের ফিরিয়ে আনতে হবে এবং ক্যাম্পাসে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথা বলে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। যদিও তা নিয়ে কোনও সমাধানের ইঙ্গিত মেলেনি।

আরও পড়ুন-বিজয় উৎসবে মোদিকে স্বাগত জানাল কোকরাঝাড়

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...