Friday, June 19, 2026

করোনা নিয়ে বিজ্ঞাপন, বিতর্কে আমূল

Date:

Share post:

সাম্প্রতিক বিষয় নিয়ে মাঝে মধ্যেই বিজ্ঞাপন করে আমূল। তা সামাজিক সচেতনতা হোক বা দেশের কোনও গৌরবান্বিত বিষয়। কিন্তু এবার করোনা নিয়ে বিজ্ঞাপন করতে গিয়ে বিতর্কে জড়ালো আমূল। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত সারা বিশ্ব। ইতিমধ্যেই চিনে মৃত্যু সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এরই মধ্যে এই মারণ ভাইরাস নিয়ে একটি বিজ্ঞাপনও দিয়েছে আমূল। এই বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কী আছে ওই বিজ্ঞাপনে?

আমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কার্টুনে দেখা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার বিমানে চিন থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে ভারতীয়দের। একদল মানুষ মুখোশ পরে বেরিয়ে আসছেন বিমান থেকে। এই বিজ্ঞাপন নিয়ে বিতর্কের মুখে পড়েছে আমূল। ট্যাগ লাইন নিয়েই মূলত আপত্তি তুলছেন নেটিজেনরা। বিজ্ঞাপনটির ট্যাগ লাইনে লেখা রয়েছে “উহান সে ইয়াহান লে আয়ে।” এই ট্যাগ লাইনটি চূড়ান্ত ভাবে অসংবেদনশীল ও স্পর্শকাতর বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে আমূলের বিরুদ্ধে ভাবাবেগে আঘাত করার অভিযোগ করেন একাধিক টুইটার ব্যবহারকারী। তাঁদের বক্তব্য, এইভাবে বিভাজন তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, একটি অত্যন্ত গুরুতর বিষয়কে লঘু করে দেখানো হচ্ছে। তবে, এবিষেয় সংস্থার কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...