Monday, April 6, 2026

Big Breaking: মৃদু ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ

Date:

Share post:

আজ, শনিবার হঠাৎই ভূমিকম্পন অনুভূত হল রাজ্যের বেশকিছু অঞ্চলে। উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যে ৬টা ২০মিনিট নাগাদ মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু অঞ্চলে। আলিপুরদুয়ারেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।

জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন, ভূমিকম্পের উৎসস্থল অসমের বঙ্গাইগাঁও। এলাকা জুড়ে তৈরি হয় তীব্র আতঙ্ক। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এইসমস্ত এলাআকার বাসিন্দারা। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।‌‌

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...