Tuesday, April 7, 2026

দিল্লি নির্বাচন: প্রথমবার ভোট দিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শোনালেন কেজরিওয়াল-প্রিয়াঙ্কার পুত্ররা

Date:

Share post:

দিল্লির বিখ্যাত শীতের জন্য প্রথম কয়েক ঘন্টায় ভোট গ্রহণের হার কম থাকলেও বেলা যত গড়িয়েছে, ততই বুথের বাইরে লাইন হয়েছে লম্বা। এদিন লালকৃষ্ণ আদাবানি, প্রণব মুখোপাধ্যায়দের মতো দেশের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বদের যেমন ভোট দিতে দেখা গিয়েছে। একইভাবে প্রথমবারের জন্য নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন নতুন প্রজন্মের হেভিওয়েট নেতা-নেত্রীদের ছেলে-মেয়েদেরও। সব মিলিয়ে বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়ল ৪২.৭০ শতাংশ। সুতরাং, দিল্লির নিরিখে শেষ পর্যন্ত ভোট যে ভালোই পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে এবারই প্রথমবারের ভোটার হয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছেলে। নিজে ভোট দেওয়ার পর তরুণ প্রজন্মকে ভোট দিতে উৎসাহ দিলেন তিনি।

কেজরিওয়ালের ছেলের মতোই এবার প্রথম ভোটার প্রিয়াঙ্কা–রবার্টের ছেলে রাইহান রাজীব বঢরাও। বাবা, মায়ের সঙ্গে ভোট দেওয়ার পর রাইহান রাজীব সকলকে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, “প্রথমবারের জন্য ভোট দিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে খুব ভালো লাগছে।”

একইসঙ্গে প্রিয়াঙ্কা পুত্রের আবেদন, নতুন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন সাধারণ মানুষের স্বার্থে সরকারি পরিবহনের সুবিধা সকলকে পাইয়ে দেয় এবং পড়ুয়াদের পরিবহন খরচে ভর্তুকি দেওয়া হয়।

আরও পড়ুন-শিক্ষামন্ত্রী না জানিয়েই নির্দেশ! প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...