Saturday, June 27, 2026

রবিবাসরীয় সন্ধ্যায় টপকোটে ‘হার্লেসডেন হাই স্ট্রিট’

Date:

Share post:

বাড়ি এমন একটা জায়গা যেখানে মানুষের মন পড়ে থাকে। যেখানে মা তাঁর সন্তানের হাত ধরে বড় করেন। আর জীবনের গতিপথে এমন এক সময় আসে, যখন নিজের বাড়ি ছেড়ে রুজির টানে চলে যেতে হয় অন্য কোথাও। মাতৃভূমির স্মৃতিচারণা করতে হয় দূর দেশে গিয়ে। লন্ডনের ‘হার্লেসডেন হাই স্ট্রিট’ এমনই অনেক গল্প জানে। এই গল্প নিয়েই তৈরি নাটক ‘হার্লেসডেন হাই স্ট্রিট’ । যেখানে রয়েছে বেশ কিছু অনবদ্য চরিত্র। বাংলাদেশ থেকে আসা এক উদ্বাস্তু রেহান। এই চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়। স্থানীয় বাজারে তাঁর একটি দোকানও রয়েছে। করিম তাঁর দোকানের কর্মচারী। পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু তিনি। যদিও গ্রেট ব্রিটেনেই জন্ম এবং বেড়ে ওঠা তাঁর। করিমের মায়ের চরিত্রে রয়েছেন অনন্যা সেন।

রেহান তাঁর বাবাকে মিস করেন। অন্যদিকে করিম টাকার অভাবে তাঁর মায়ের চিকিৎসা করাতে পারছেন না। নাটকের এক অংশে আদিল রশিদ, দিব্যকমল মিত্র, মেঘতিথি বন্দ্যোপাধ্যায় রাস্তার ধারে গান গাইছেন। দু’জন নৃত্যশিল্পী রায়ান এবং অস্মিতা সেন নাটকটিকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন। নাটকটিতে বিদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্ব ফুটিয়ে তোলা হয়েছে।

‘হার্লেসডেন হাই স্ট্রিট’ নাটকের পরিচালক অভ্রজিৎ সেন। অভিনয়ে আছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, যিনি টলিউডের বড় ও ছোট পর্দার পরিচিত মুখ। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেক বিখ্যাত পরিচালকের ছবিতে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। আদিল রশিদ, দিব্যকমল মিত্র, মেঘতিথি বন্দ্যোপাধ্যায় অনবদ্য গান নাটকটা অন্য মাত্রা দিয়েছে। অপেরাধর্মী এই নাটকের শো রয়েছে রবিবার, টপকোট সিসিইউ-তে ৩টে ও ৬.৩০টায়।

আরও পড়ুন-দিল্লি বিধানসভা নির্বাচন: কেজরিওয়ালের কেন্দ্রে ভোট দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...