আদিতে আস্থা শমীকের! বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রীতেশ-রূপা-তরুণজ্যোতিরা

প্রথম প্রার্থী তালিকায় (Candidate List) তেমন চমক না থাকলেও, বৃহস্পতিবার প্রকাশিত হওয়া বিজেপির (BJP) দ্বিতীয় তালিকায় চমক রয়েছে। তবে, সেই চমক নতুনের নয়, বরং নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের আমলে তালিকায় আদি বিজেপির রমরমা। দীর্ঘ দিন সক্রিয় রাজনীতির বাইরে থেকে রীতেশ তিওয়ারিকে এবার প্রার্থী করেছে পদ্ম শিবির। এক সময়ে বিজেপির রাজ্যসভার সাংসদ থাকা রূপা গঙ্গোপাধ্যায়ও দীর্ঘদিন সক্রিয় নন। তাঁকেও এবার টিকিট দিয়েছে বিজেপি। তালিকায় তরুণজ্যোতি ইয়ং ব্রিগেডও যেমন আছেন, তেমন বর্ষীয়ান তাপস রায়ও আছেন। প্রথম তালিকায় স্থান পাননি হিরণ, অর্জুন সিংরা। এবারের তালিকায় নাম আছে তাঁদেরও।
Sponsored

প্রথমে দিলীপ ঘোষ, এর পরে রীতেশ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায়- একের পর আদি বিজেপি নেতৃত্বকে পাদপ্রদীপের আলোয় আনছেন শমীক (Shamik Bhattacharya)। তাঁর আমলেই রাজ্যসভায় গেলেন আদি বিজেপি নেতা রাহুল সিনহা। সুকান্ত মজুমদারের আমলে শুভেন্দু-সুকান্ত লবির ছড়ি ঘোরানোয় কোণঠাসা হয়ে যান আদি বিজেপি নেতৃত্ব। রীতেশের মতো কেউ কেউ একেবারেই বসে পড়েন। কিন্তু রাজ্য সভাপতি দায়িত্ব হাতে নিয়েই একের পর এক পুরনো নেতাদের সক্রিয় করতে মাঠে নামেন শমীক।
এদিন ১১১টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপি। তবে দ্বিতীয় প্রার্থী তালিকায় (Candidate List) শুধু আদিরা নন, নব্য-দলবদলুদেরও স্থান হয়েছে। প্রার্থী হয়েছেন তাপস রায়, হিরণ চট্টোপাধ্যায়, অর্জুন সিং, কৌস্তভ বাগচী, পাপিয়া অধিকারীরা। টিকিট পেয়েছেন অধিকারী পরিবারের দিব্যেন্দুও। পদ্ম শিবিরের দ্বিতীয় তালিকা থেকে স্পষ্ট তৃণমূলের তালিকা দেখেই কোনও কোনও কেন্দ্রে প্রার্থী দিয়েছে তারা।
সোনারপুর দক্ষিণে তৃণমূলের লাভলি মৈত্রর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে রূপাকে। মতুয়া অধ্যুষিত গাইঘাটা আসনে প্রার্থী করা হয়েছে ঠাকুরবাড়ির সুব্রত ঠাকুর। রাজারহাট-নিউটাউনে তৃণমূলের প্রার্থী বর্তমান বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে লড়বেন মিডিয়ায় মুখে দেখানো পদ্ম নেতা-আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সন্দেশখালির সেই রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ আসনের প্রার্থী করেছে বিজেপি। টালিগঞ্জ আসনে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এক অভিনেত্রী পাপিয়া অধিকারীকে টিকিট দিয়েছে পদ্মশিবির। খড়্গপুর সদর থেকে সরিয়ে শ্যামপুরে নিয়ে আসা হয়েছে হিরণকে। বারাকপুর বিধানসভায় তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরেক দলবদলু বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচীকে প্রার্থী করেছে বিজেপি। যাদবপুর আসনে লড়বেন অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। সেখানে সিপিএম প্রার্থী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর তৃণমূলের হয়ে লড়বেন বর্তমান বিধায়ক দেবব্রত মজুমদার।
আরও খবর: আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!
যদিও, সারাদিন খবরের শিরোনামে থাকা পানিহাটি কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এখান থেকে তিনিই বিজেপি প্রার্থী হচ্ছেন বলে দাবি করেছেন আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়া অভয়ার মা। তবে, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় উত্তর চব্বিশ পরগনার অনেকগুলি আসনে প্রার্থী ঘোষণা করলেও উল্লেখযোগ্য ভাবে এই আসনটি বাদ রেখেছে গেরুয়া শিবির।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
11h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
21h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
