Saturday, April 4, 2026

সকাল সকাল পরিবারের সদস্যদের নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কেজরিওয়াল

Date:

Share post:

তৃতীয়বার দিল্লির মসনদে কি তিনি বসবেন। উত্তর জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে আজ, শনিবার বহু চর্চিত হাইভোল্টেজ দিল্লি বিধানসভা নির্বাচনে সকাল সকাল নিজের ভোট নিজে দিলেন মুখ্যমন্ত্রী তথা আপ শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল।

পরিবারের গুরুজনদের আশীর্বাদ নিয়ে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গে ছিল পরিবারের বাকি সদস্যরাও। দিল্লির ৬ ফ্লেগ স্টাফ রোডে কেজরিওয়ালের সরকারি আবাসন থেকেই পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিতে যান কেজরিওয়াল। রাজপুরা রোডে পরিবহন বিভাগ চলছে ভোট গ্রহণ পর্বে। সেখানেই একটি বুথে ভোট দেন তিনি।

এবারও নয়া দিল্লির বিধানসভা আসনে AAP প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন কেজরিওয়াল। ত্রিমুখী লড়াইয়ে এবার তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির সুনীল যাদব এবং কংগ্রেসের রমেশ সবরওয়াল।

কেজরিওয়ালের পাশাপাশি এদিন সকাল সকাল ভোট দেন অলকা লম্বা, বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকেও।

আরও পড়ুন-পৃথিবীর DANGEROUS প্রজাতি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...