Saturday, April 4, 2026

দিল্লিতে ভোট দিলেন বঙ্গ বিজেপির ভোট গুরু “প্রবাসী” মুকুল

Date:

Share post:

বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায় তাঁর বাড়ি। সেখান থেকেই বিভিন্ন বিতর্কের মধ্যে দিয়ে রাজনৈতিক জীবনের উত্থান। এখনও তাঁর রাজনৈতিক গতিবিধি বাংলা কেন্দ্রিক। তিনি মুকুল রায়। একটা সময় ছিলেন তৃণমূলে। এখন দলবদলু হয়ে “বাঁশ বনে শিয়াল রাজা” হয়ে বিজেপির নেতা।

কিন্তু তিনি বাংলার বাসিন্দা নন। কারণ, দীর্ঘদিন ধরে তিনি দিল্লির ভোটার। আজ, শনিবার দিল্লি বিধানসভা নির্বাচন। তাই রাতারাতি ভোট দিতে ছুটে গিয়েছেন দিল্লি। ভোট দেওয়ার পর বিরাট হাসি মুখ নিয়ে ছবিতে পোজ দিয়েছেন।

এদিকে আবার তিনি বঙ্গ বিজেপির “ভোট গুরু”। আসন্ন পুরসভা নির্বাচনে বঙ্গ বিজেপি যে ৫৭ জনের কমিটি গঠন করেছে, সেই কমিটির নেতৃত্বে মুকুল রায়। তাঁকেই করা হয়েছে আহ্বায়ক। মুকুলের ডেপুটি হয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। যদিও এই কমিটিতে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। তবুও মুকুলের উপরই ভরসা তাদের। মুকুল রায় আবার স্বঘোষিত “চাণক্য”। তবে তাকে কেউ কেউ ব্যঙ্গ করে বলেন, “চাণক্য, কিন্তু মেড ইন চায়না”।

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...