Saturday, June 27, 2026

আড়াই লক্ষ টাকার বই কিনে ফের নয়া রেকর্ড বইপোকার

Date:

Share post:

বইমেলায় একটা কথা এখন মুখে মুখে ফেরে, অগ্নি মূল্যের বাজারে বই কেনা বেশ কঠিন । তবে চাকদহের বাসিন্দা দেবব্রত চট্টোপাধ্যায় এর ব্যতিক্রম । তিনি বলেন, বই দায় নয় বইপ্রেম।

৪৪তম বইমেলার শেষ লগ্নে দেখা মিলল এই বইপ্রেমীর।৷  দুই হাতে ব্যাগ ভর্তি প্রচুর ভারী ভারী বই, তার সঙ্গে একজন শুধুমাত্র বই নিয়ে যাওয়ার জন্য ছিলেন।
হঠাৎ দেখে বই বিক্রেতা মনে হলেও তিনি আদতে নিজেই ক্রেতা। এই বইমেলায় বই কিনেছেন আড়াই লক্ষ টাকার।
তিনি জানিয়েছেন, বই পড়তে আর পড়াতে তার ভালো লাগে। যখন ছোট ছিলেন তখক বাবার সঙ্গে বইমেলায় আসতেন।  বাবাও সেই সময় কিনতেন পাঁচ হাজার টাকার বই। তার নেশা তখন থেকেই।  তাঁর কাছ থেকেই জানা গেল, ২০১৫ সালে প্রথম এক লক্ষ টাকার বই কেনেন । তারপর থেকে প্রতি বছর নিজের রেকর্ড নিজেই ভাঙছেন৷
এই বইপ্রেমী নিজে পেশায় শিক্ষক। প্রাইভেট টিউশনি করে মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় করেন। শুধুমাত্র বইমেলায় বই কেনার জন্য প্রতিমাসে জমিয়ে রাখেন তিরিশ হাজার টাকা। যখন কেউ বই ফেরত না দেয় তখন মন খারাপ হয়ে যায় ৷  আবার কিনতে হয় সেই বই।
নিজেই জানিয়েছেন, এত বই নিয়ে বাড়ি ঢুকলেই বাড়ির লোক প্রশ্ন তোলে। কারণ, বই রাখার জায়গা সমস্যা৷ বাড়ির শৌচাগারটি শুধু বাকি আছে । এছাড়া বাড়ির সর্বত্র দেখা মেলে বইয়ের।শুধুমাত্র বইয়ের জন্য একটি বাড়ি তৈরি করতে চান এই বইপোকা।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...