Wednesday, March 25, 2026

সরকারি চাকরিতে সংরক্ষণ এবং পদোন্নতি নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সরকারি চাকরিতে সংরক্ষণ এবং পদোন্নতি নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও ভাবেই কোনও রাজ্য এটার সুবিধা কোনও জাতি বা উপজাতিকে পাইয়ে দিতে পারে না। এমনকি এরকম কাজে কোনও ব্যক্তিকে বাধ্যও করতে পারে না রাজ্য সরকার। সরকারি চাকরিতে সংরক্ষণ এবং পদোন্নতি কোনও ভাবেই নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। কোনও রাজ্য সরকার যদি সেটা করে থাকে তাহলে সেটা আইনত নয়। কোনও রাজ্য সরকারকে সেই কাজ করতে বাধ্যও করা যায় না। তপশিলি জাতি উপজাতির কর্মীদের সহকারী বাস্তুকারদের পদে উন্নিত করার দাবি নিয়ে একটি মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত।
কর্মক্ষেত্রে দক্ষতার উপর পদোন্নতি নির্ভর করে। এখানে কোনও সংরক্ষণ কাজ করবে না। এমনই জানিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এল নাগেশ্বরা রাও এবং বিচারপতি হেমন্ত গুপ্তার বেঞ্চ এই রায় দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছেন, আইনে নিশ্চিত করে বলা রয়েছে কোনও রাজ্য সরকার সরকারি চাকরিতে আধিকারি পদে নিয়োগে সংরক্ষণ করতে বাধ্য নয়। তপশিলি জাতি এবং উপজাতির ভিত্তিতে পদোন্নতিও করা যাবে না সরকারি চাকরিতে। কর্মদক্ষতার ভিত্তিতেই পদোন্নতি করতে হবে রাজ্য সরকারকে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...