Friday, June 19, 2026

এখনও খুনিদের শাস্তি হলো না কেন ? প্রশ্ন নিহত বিধায়কের স্ত্রীর

Date:

Share post:

এক বছর অতিক্রান্ত এখনও কেন খুনিদের শাস্তি হলো না ? এবার প্রশ্ন তুললেন নদিয়ার খুন হওয়া তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী৷
গত বছরের সরস্বতী পুজোর দিন এক অনুষ্ঠানে গিয়ে সেখানেই খুন হয়েছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই খুনের ঘটনার বিচারই এখনও শেষ হলো না কেন,তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিধায়কের স্ত্রী রূপালি বিশ্বাস।
প্রসঙ্গত, রূপালিদেবী গত লোকসভা নির্বাচনে রাণাঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন৷ বিজেপি এই আসনে জয়লাভ করে৷

সত্যজিত বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকীতে নদিয়া জেলা তৃণমূল এক স্মরণসভায় আয়োজন করেছিলো রবিবার৷ এই স্মরণসভা মঞ্চে দাঁড়িয়ে কেঁদে ফেললেন রূপালিদেবী। চোখের জল মুছে মাইকের সামনে অভিমান আর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,“যে বা যারা আমার স্বামীকে খুন করেছে, একটি বছর পেরিয়ে গেলেও তাদের এখনও সাজা হয়নি। কেন এত দীর্ঘ সময় লাগছে? যত তাড়াতাড়ি সম্ভব, সাজা ঘোষণা করা হোক। আমি চাই, খুনিদের ফাঁসি হোক।”
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি, নদিয়ার হাঁসখালিতে সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে খুন হন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে গুলি চালিয়ে খুন করে বিধায়ককে৷ CID-কে তদন্তের ভার দেওয়া হয়৷ দুষ্কৃতীরা গ্রেপ্তার হলেও, বিচারপ্রক্রিয়া শেষ হয়নি এখনও৷ এই খুনের তদন্তে CID গতি বাড়িয়েছে৷ রানাঘাটের বিজেপি সাংসদ তথা জেলা বিজেপি সভাপতি জগন্নাথ সরকারকে দফায় দফায় ভবানীভবনে ডেকে জেরা চলছে।

এদিনের অনুষ্ঠান মঞ্চে থাকা সাদা হামলা শোভিত স্বামীর ছবিটা দেখেই কেঁদে ফেলেন রূপালি ৷ তিনি বলেন, “ছোট্ট ছেলেকে নিয়ে একটি বছর অসম্ভব কষ্টের মধ্যে কাটাতে হয়েছে৷ আইনি সহযোগিতা পেয়েছি ঠিকই, কিন্তু আমার স্বামীকে খুনের কথা যে স্বীকার করেছে, তার পর্যন্ত এখনও শাস্তি না হওয়া দুর্ভাগ্যজনক”৷

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...