Tuesday, June 23, 2026

সরকারি টাকায় রাজ্যের CAA বিরোধী বিজ্ঞাপন নিয়ে রাজ্যপালকে নালিশ বিজেপি বিধায়কদের

Date:

Share post:

কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে
সরকারি টাকায় রাজ্যের CAA বিরোধী বিজ্ঞাপন নিয়ে এবার রাজ্যপালকে নালিশ করলেন বিজেপি বিধায়করা। আজ, সোমবার এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেন।

বিজেপি বিধায়কদের দাবি, নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রের আইনে পরিণত হওয়া CAA নিয়ে রাজ্য সরকার বিরোধিতা করে সরকারি টাকায় বিজ্ঞাপন করছে। জনগণের টাকা নয়ছয় করে অন্যান্য অনুষ্ঠান করছে। এটা কী করে সম্ভব?

পাশাপাশি, এদিন রাজ্য বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি বিধায়করা বললেন, এটা অসত্যের বাজেট। এই বাজেটে অর্থের যোগান কোথা থেকে আসবে তার কোনও সদুত্তর নেই। সবই কেন্দ্রের টাকায় হবে।

চা বাগানের শ্রমিকদের যে বাড়ি দেবে, আদিবাসীদের ভাতা দেবে, বিদ্যুতের মাশুল বিষয়ে ঘোষণা করা হয়েছে সেগুলো সবই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের একটা চমক বলে দাবি করেন গেরুয়া শিবিরের বিধায়করা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...