Tuesday, June 23, 2026

রাজ্যেই কেন হল না সাইকেল কারখানা? বাজেট শুনে প্রশ্ন তুললেন মান্নান

Date:

Share post:

বর্তমান রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশের পরেই সমালোচনায় সরব বিরোধীরা। বাজেট বক্তৃতায় সবুজসাথী প্রকল্পের উল্লেখ করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানে তিনি জানান, গত কয়েক বছরে রাজ্যে ১ কোটি সাইকেল দেওয়া হয়েছে। এই পরিসংখ্যান নিয়েই রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। তিনি বলেন, “এই পরিসংখ্যান সঠিক ধরে নিয়েই বলছি, এই এক কোটি সাইকেল তো আমাদের রাজ্যেই তৈরি হতে পারত। সরকার তো একটি সাইকেল তৈরির কারখানা করে কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারত।”

বিরোধী দলনেতা বলেন, বাংলায় একটা সাইকেল কারখানা হলে বাংলার বেকারদের কর্মসংস্থানের সুযোগ হত। কারখানা ঘিরে অনুসারী শিল্প গড়ে উঠত। তার প্রভার পড়ত অর্থনীতিতে। তাঁর অভিযোগ, জেনে বুঝেই রাজ্য সরকার ১ কোটি সাইকেল বাইরে থেকে কিনেছে। এরপরেই কটাক্ষ করে আবদুল মান্নান প্রশ্ন তোলেন, বাইরে থেকে কেন বেশি দামে সাইকেল কেনা হল? তাহলে কি এখানেও কাটমানির বিষয় জড়িয়ে আছে?

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তোপ দাগেন আবদুল মান্নান। তাঁর অভিযোগ, হাসপাতালগুলির গায়ে নীল-সাদা রং করে সুপার স্পেশালিটি বলে দেওয়া হলেও সেগুলির কোনও পরিকাঠামো নেই। আগের থেকে বেশি মানুষ ভিন রাজ্যে চিকিৎসার জন্য যাচ্ছেন। এটা থেকেই বোঝা যাচ্ছে রাজ্যে পরিষেবা কেমন? এমনকী এই সরকার কাজই করে না বলে অভিযোগ তুলে মান্নান বলেন, কাজ করলে তবেই তো জনগণের বাজেট আখ্যা দেওয়া যাবে।

তাঁর কথার রেশ টেনেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অভিযোগ, রাজ্য বাজেট দিশাহীন। এখানে কর্ম সংস্থান, শিল্প, এমনকী কৃষকদের দুরবস্থার কোনও উল্লেখ নেই।

আরও পড়ুন-সরকারি টাকায় রাজ্যের CAA বিরোধী বিজ্ঞাপন নিয়ে রাজ্যপালকে নালিশ বিজেপি বিধায়কদের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...