Tuesday, March 24, 2026

এ দেশের বাজারে আস্থা রেখে ভারতে নতুন কারখানা গড়বে মারুতি-সুজুকি

Date:

Share post:

এক বছর ধরে গাড়ি বিক্রি তলানিতে। তবু এ দেশের বাজারে আস্থা রেখে ভারতে নতুন কারখানা তৈরি করবে বলে জানাল মারুতি-সুজুকি। গ্রেটার নয়ডার অটো-এক্সপোতে সংস্থার শীর্ষকর্তা কেনিচি আয়ুকায়া বলেন, এ জন্য তাদের প্রাথমিক গন্তব্য হরিয়ানা।
১৯৮৩ সালে গুরুগ্রামের কারখানা থেকে ‘মারুতি ৮০০’ তৈরি করে যাত্রা শুরু করেছিল মারুতি উদ্যোগ লিমিটেড। পরে সংস্থার নাম বদলে হয় মারুতি-সুজুকি। এখন কারখানাটিতে বছরে ৭ লক্ষ বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হয়। পরে হরিয়ানার মানেসরে দ্বিতীয় কারখানা চালু হয়। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮ লক্ষ।
ইতিমধ্যে গুজরাতে আরও একটি কারাখানা তৈরি করেছে তাদের মূল সংস্থা সুজুকি কর্পোরেশন। সেখানেও মারুতি-সুজুকির গাড়ি তৈরি হয়।
কেনিচি জানান, পরের বছরের মাঝামাঝি আরও ২.৫ লক্ষ গাড়ি তৈরি হবে।
কেনিচি জানান, ১০ বছরে ভারতে বার্ষিক ১ কোটি গাড়ি বিক্রির সম্ভাবনা রয়েছে। সে কথা মাথায় রেখে তাঁরাও নতুন লগ্নি করতে চান।
কিন্তু কেন হরিয়ানা? সেই প্রশ্নের উত্তর দিয়েছে সংস্থা । তাদের বক্তব্য, গাড়ির যন্ত্রাংশ শিল্পের যে ভিত তৈরি হয়েছে, তার আশপাশে কারখানা গড়লে সেই পরিকাঠামোর সুবিধা নেওয়া সহজ। কেনিচিও জানিয়েছেন , নতুন কারখানার জমির জন্য তাঁরা হরিয়ানা সরকারের সঙ্গে আলোচনা করছেন।

Related articles

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...