Saturday, March 28, 2026

চাকরি ও পদোন্নতিতে সংরক্ষণ মৌলিক অধিকার নয়: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

আরও একটি যুগান্তকারী রায় দিল শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদালত জানায়, সরকারি চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের দাবি মৌলিক অধিকার নয়। এটা সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারভুক্ত। কোনও আদালত রায় দিয়ে এই বিষয়ে রাজ্য সরকারকে বাধ্য করতে পারে না বলে রায়ে জানিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিডিশন বেঞ্চ।

উত্তরাখণ্ডের বিজেপি সরকার পূর্ত দফতরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পদোন্নতির ক্ষেত্রে তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষণের বিষয়টি নিয়ে মামলার শুনানিতে এই রায় দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলে, কোনও আদালতই কোনও রাজ্য সরকারকে চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণ রাখার নির্দেশ দিতে পরে না। বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি নাগেশ্বর রাও রায়ে জানান, সংরক্ষণ দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ সংশ্লিষ্ট রাজ্য সরকারের সিদ্ধান্ত। এটা করতে তারা বাধ্য নয়। সংরক্ষণ প্রয়োজন কি না অথবা কাদের দেওয়া হবে সেটাও রাজ্য সরকারই ঠিক করবে। তবে একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয়, কোন কোন চাকরিক্ষেত্রে তফশিলি জাতি ও উপজাতির প্রতিনিধিত্ব নেই সেটা পর্যবেক্ষণ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন-প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীকে বিধানসভায় শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...