Tuesday, March 31, 2026

বিভাজনের রাজনীতি করছে কেন্দ্র, বাজেট বক্তৃতায় অমিত

Date:

Share post:

রাজ্য বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রের আর্থিক দৈনতাকে তুলোধনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একদিকে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী যেমন গণতন্ত্রের কন্ঠরোধ করার জন্য কেন্দ্রকে দোষারোপ করেছেন, সেইসঙ্গে কেন্দ্রের অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরে বলেছেন, দেশে বেকারত্ব ৪৫ বছরে সবচেয়ে করুণ অবস্থায় এসে দাঁড়িয়েছে, আর রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। দেশের জিডিপির চাইতে রাজ্যের জিডিপি দ্বিগুণ। শুধু তাই নয় অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে তুলে আনেন নানা সামাজিক অভিযোগ।কখনও তিনি বলেছেন, দেশ আজ চরম বিপদের মধ্যে আছে। আবার কখনও বলেছেন, দেশকে ভাগ করার চক্রান্ত হচ্ছে। আবার কখনও বঞ্চনার অভিযোগ তুলে বলেছেন, এত বিমাতৃসুলভ আচরণ, তবু রাজ্য একের পর এক সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে এসেছে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার সময় বিভিন্ন খাতে যা ব্যয় বরাদ্দ ছিল, ১০ বছরে তা বেড়ে দ্বিগুণ বা তিন গুণ হয়েছে। বাজেটের মূল সুর আসলে সাংবাদিক সম্মেলনে বেধে দেন মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের বাজেট সবসময়ই জনমুখী।

আরও পড়ুন-আগে নাগরিক স্বীকৃতি, তারপর ট্যাক্স! আয়কর ভবনের সামনে বিক্ষোভ

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...