Saturday, March 28, 2026

জনগণের ব্যবহার করা রাস্তা এভাবে আটকে রাখা যায় না, শাহিন বাগ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

Date:

Share post:

“জনগণের ব্যবহৃত রাস্তা এভাবে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যায় না।’’
দিল্লির শাহিন বাগে গত দু’মাস ধরে পথ আটকে বিক্ষোভ চলছে৷ সেই পথ আটকানো নিয়েই সোমবার এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। রাস্তা আটকে এই বিক্ষোভ নিয়ে এদিন কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
শাহিন বাগে বিক্ষোভের জেরে যান চলাচলে সমস্যা হচ্ছে। তাই সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শীর্ষ আদালতের হস্তক্ষেপের আবেদনের শুনানিতে এদিন শীর্ষ আদালত মন্তব্য করে বলেছে, ‘‘দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ চলছে। জনগণ ব্যবহার করেন এমন কোনও জায়গায়, এ ভাবে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ দেখানো যায় না। প্রতিবাদ করতে চাইলে নির্ধারিত জায়গাতেই, তা করা উচিত৷ এ ভাবে জনগণের ব্যবহৃত রাস্তা আটকে রাখা যায় না।’’

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...