Tuesday, March 31, 2026

রোজভ্যালি কাণ্ডে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর

Date:

Share post:

রোজভ্যালি মামলা নিয়ে তদন্তকারী সংস্থার নজরে এবার দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট। সোমবার সিবিআই-এর তরফে ওই দুই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই ব্যাঙ্কে রোজভ্যালির অ্যাকাউন্টের শেষ কয়েক বছরের ডিটেলস চাওয়া হয়েছে। সিবিআই-এর কাছে খবর রয়েছে, এই দুটি ব্যাঙ্ক থেকে বহু টাকা বিদেশে অন্য ব্যাঙ্কে সরিয়ে ফেলা হয়েছে। সেই অভিযোগ কতখানি সত্য, তা খতিয়ে দেখতেই সিবিআই-এর চিঠি এবং সমস্ত তথ্য জানতে চাওয়া। রোজভ্যালি দলের স্পনসর হওয়ায় ইতিমধ্যেই শাহরুখ খানের কে কে আর-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও স্থাবর সম্পত্তি নিয়ে ৭০কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। চিঠি ধরানো হয়েছে সেন্ট জেভিয়ার্সের মতো কলেজকেও।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...