Tuesday, March 31, 2026

ওখলায় ঝাড়ুতে সাফ বিজেপি, শাহিনবাগ-জামিয়া মিলিয়ার প্রভাব?

Date:

Share post:

দিল্লি বিধানসভা নির্বাচনে এবার সবচেয়ে বড় ইস্যু ছিল শাহিনবাগ ও জামিয়া মিলিয়া বিক্ষোভ। ভোট প্রচারে শাসক-বিরোধী দুই পক্ষই বিভিন্ন ভাবে ব্যবহার করেছে এই দুই আন্দোলনকে। ওখলা বিধানসভা কেন্দ্রের আওতায় পড়ে শাহিনবাগ ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। আর সেই কেন্দ্রে ঝাড়ু ঝড়ে উড়ে গেল গেরুয়া। বড় ব্যবধানে জয় পেয়েছেন আপ প্রার্থী আমানতুল্লা খান৷ যদিও নির্বাচনের ফল নিয়ে শাহিনবাগের আন্দোলনকারীদের মুখে কুলুপ।
প্রথম থেকে শাহিনবাগ আন্দোলনকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। ভোট প্রচারে গিয়ে আন্দোলনকারীদের তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। একইভাবে তাঁদের আক্রমণের নিশানায় ছিলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়ারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অনুরাগ ঠাকুরের মতো বিজেপির নেতারা জামিয়ার আন্দোলনকারীদের দেশদ্রোহী, জঙ্গি তকমা দিতেও কসুর করেননি৷ আর তারই বোধহয় প্রভাব পড়ল ইভিএমে। ভোটের দিনই দেখা গিয়েছে সকাল থেকেই শাহিনবাগে বুথে ভোটারদের লম্বা লাইন। ফল বেরতেই দেখা গেল ওখলাতে হেরে গেল বিজেপি৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মেরুকরণের রাজনীতি করতে গিয়েই এই কেন্দ্রে হেরেছেন বিজেপি প্রার্থী। কারণ, আপ-র উন্নয়নমূলক কাজ ও ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তিই শাহিনবাগ ও জামিয়া মিলিয়ার বিধানসভা কেন্দ্র ওখলাতে ভরা ডুবি গেরুয়া শিবির।


Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...