Wednesday, June 10, 2026

জগদ্দলে সম্পত্তির লোভে এ কী করলেন নাতি!

Date:

Share post:

সম্পত্তির লোভে দাদুকে খুন করার অভিযোগে ধৃত নাতি ও নাতবৌ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার জগদ্দলে। প্রতিবেশীদের অভিযোগ, সম্পত্তির লোভে দাদুকে খুন করেছে নাতি রঞ্জিত চৌধুরী এবং নাত বৌ রিনা দাস চৌধুরী। মৃত বৃদ্ধের নাম লক্ষ্মণ চৌধুরী। নাতি এবং নাত বৌ-কে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ।

প্রতিবেশীদের অভিযোগ, এর আগেও বৃদ্ধে লক্ষ্মণ চৌধুরীকে মারতেন রঞ্জিত এবং তাঁর স্ত্রী। মেরে সিঁড়ি ঘরে ঝুলিয়ে দেওয়া বৃদ্ধকে। তাঁর মাথায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এর আগে রিনা তাঁর শাশুড়িকেও খুন করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধৃত রিনা ও রঞ্জিত চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা।

আরও পড়ুন-ভাইয়ের সঙ্গে বিয়েতে নারাজ, তরুণীকে ‘শাস্তি’ দিতে তৎপর দাদা

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...