Wednesday, March 18, 2026

‘হাত’ এবারও খালি, ৬৭ আসনে জামানত বাজেয়াপ্ত

Date:

Share post:

কোনও পরিবর্তন নেই৷ শত যোগ-বিয়োগেও রেজাল্ট সেই শূন্য৷

৫ বছর আগেও খালি হাতে ফিরেছিলো, ৫ বছর পরেও ‘হাত’ শূন্য! তবে এবার একটা রেকর্ড সম্ভবত গড়েছে সোনিয়া গান্ধীর দল৷ দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৬৭ আসনে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷

আসলে দিল্লির লড়াই হয়েছে AAP আর বিজেপির মধ্যে৷ মনমোহন সিং, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা চেষ্টা করেছিলেন একটা৷ কিন্তু ২০১৫ সালের মার্কশিট নিয়েই ২০২০ সালে ঘরে ফিরেছে কংগ্রেস৷ দিল্লি বিধানসভায় খাতা খুলতে ব্যর্থ কংগ্রেস৷ ৬৭টি আসনে জামানত বাজেয়াপ্ত৷ ২০১৫ সালে দিল্লিতে ভোট কংগ্রেস ১০ শতাংশ ভোট পেয়েছিল৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পেয়েছিল ২২.৫ শতাংশ৷ ২০২০ সালের বিধানসভায় তা কমে মাত্র ৪ শতাংশ৷ দিল্লি কংগ্রেসের সভানেত্রী ও দলের জাতীয় মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দুষছেন দলীয় নেতৃত্বকে৷ বলেছেন, “সিদ্ধান্ত গ্রহণে দেরি, স্ট্র্যাটেজির অভাব ও রাজ্য স্তরে ঐক্যের অভাবেই আজ এই ফল৷ এই সিস্টেমের অংশ আমিও, তাই এই হারের দায় আমারও৷”

নিজের দল তলিয়ে গেলেও ভোটের ফলকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ বললেন, ‘বিজেপি ভুল বোঝাতে চেয়েছিল৷ মানুষ ভুল পথে যায়নি৷’
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি বলেছেন, “দিল্লিতে দুই দলের লড়াই ছিল৷ অস্তিত্বের লড়াই ছিল কংগ্রেসের৷ উন্নয়ন করেই জয়ী হয়েছে আপ৷”

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...