Thursday, March 19, 2026

ফের ভিডিও বার্তায় দেশে ফেরানোর আর্জি বাংলার ছেলের

Date:

Share post:

ভিডিও বার্তার মাধ্যমে দেশে ফেরানোর আবেদন জানালেন জাহাজে আটকে থাকা ভারতীয় বিনয়কুমার সরকার। ৫ ফেব্রুয়ারি থেকে ইয়োকোহামায় করোনা আক্রান্তদের সঙ্গে জাহাজে রয়েছেন তিনি। এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এবার তিনি ভিডিও বার্তায় রাষ্ট্রপুঞ্জ কাছে আবেদন জানিয়েছেন। তাঁর সঙ্গে ওই জাহাজে আরও ৫ ভারতীয় আটকে রয়েছেন বলে খবর।
উত্তরবঙ্গের বাসিন্দা বিনয় ভিডিও বার্তায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী যেভাবেই হোক আমাদের দ্রুত উদ্ধার করুন। কিছু হয়ে গেলে, তখন আর উদ্ধার করে কোনও লাভ হবে না।’’ ওই জাহাজে প্রায় ৬২ জন ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্তয জাহাজে থাকা ভারতীয়দের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।
প্রিন্সেস ডায়মন্ড জাহাজে কর্মরত বিনয়। তিন বছর আগে গোয়ায় লেখাপড়া শেষ করে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। কর্মসূত্রে বর্তমানে জাপানে থাকেন তিনি। জাহাজে হংকং থেকে টোকিও ফিরছিলেন তিনি। করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ায় ইয়োকোহামায় জাহাজটি আটকে দেওয়া হয়। ওই ভিডিওতে বিনয় জানিয়েছেন, জাহাজে ক্রু ও যাত্রী সমেত মোট ১৬০ জন রয়েছেন। তার মধ্যে ৬২জন ইতিমধ্যে করোনা আক্রান্ত। এনিয়ে ফেসবুকেও একটি পোস্ট করেন তিনি।
করোনাভাইরাস চিনে কমপক্ষে এক হাজার মানুষের প্রাণ কেড়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে ছড়িয়েছে আতঙ্ক। এই অবস্থার সমাধান সূত্র বার করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক থেকে বিজ্ঞানীরা।

Related articles

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...