Tuesday, March 31, 2026

খেলতে গিয়ে কৌটো বোমায় জখম হাত, কী হল ৩ খুদে পড়ুয়ার?

Date:

Share post:

কৌটো বোমা ফেটে জখম ৩ ছাত্র। মঙ্গলবার, দুপুরে এই ঘটনাটি ঘটেছে জগদ্দলের হাসিয়া অবৈতনিক প্রাইমারি স্কুলে। দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। আহত চতুর্থ শ্রেণীর ছাত্র বি এন বোস হাসপাতালে ভর্তি।
স্কুলের পাশেই নিকাশি নালা তৈরির কাজ চলছিল। কাজ করতে গিয়ে শ্রমিকরা একটি কৌটো পান। সেটি পাশের আবর্জনার স্তুপে ফেলে দেন তাঁরা। টিফিনের সময় ছাত্ররা স্কুল থেকে বেরিয়ে কৌটোটিকে বল ভেবে কুড়তে যায়। তখনই তা ফেটে যায়। আহত হয় ৩ পড়ুয়া। ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ।


 

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...