Saturday, June 27, 2026

জনস্বাস্থ্য কারিগরি-ভূমি দফতর ঘুঘুর বাসা! ঠিকাদারের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বুধবার বাঁকুড়ায় জেলা প্রশাসনিক বৈঠকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি এবং ভূমি দফতরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের খতিয়ান নেওয়ার পর এদিন তিনি বলেন, “জনস্বাস্থ্য কারিগরি ও ভূমি দফতর ঘুঘুর বাসা। অবিলম্বে তা ভাঙতেই হবে। আমার কাছে খবর আছে অসৎ কিছু ঠিকাদারদের জন্য সমস্যা হচ্ছে এখানে।”

এদিন বৈঠক চলাকালীন সারেঙ্গায় জলাধার ভেঙে পড়ার প্রসঙ্গ ওঠে। তখন মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেন। ঠিকাদারদের সম্পত্তি ক্রোক করে ক্ষতিপূরণ নেওয়ার জন্য প্রয়োজনীয় আইন আনবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

জবাবে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, সারেঙ্গার ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। তাকে কালো তালিকাভুক্তও করা হয়েছে। দ্রুত তার বিরুদ্ধে কড়া এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে হবে বলেও মুখ্যমন্ত্রীকে জানান মুখ্যসচিব।

আরও পড়ুন-গভীর রাতে কো-অপারেটিভ ব্যাঙ্কে তল্লাশি, কেন?

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...