Wednesday, June 24, 2026

কংগ্রেস গোল্লা পাওয়ার জেরে পদত্যাগ দিল্লি সভাপতির

Date:

Share post:

নিজেরা গোল্লা, তবু দিল্লির ভোটে আপের জয়ে উল্লাস প্রকাশ করেছেন পি চিদম্বরম, অধীর চৌধুরীরা। যে দিল্লিতে পরপর তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত শীলা দীক্ষিত, যে দিল্লির ভোটার সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা থেকে কংগ্রেসী বহু হেভিওয়েট, সেখানেই প্রায় মুছে গেছে কংগ্রেস। 70 আসনের মধ্যে 63 টিতেই কংগ্রেস প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত। দিল্লির ভোট নিয়ে কোনও মাথাব্যথাই ছিল না দলের হাইকম্যান্ডের। মাত্র কয়েক মাস আগে প্রদেশ সভাপতির দায়িত্ব নেওয়া সুভাষ চোপড়ারও তাই কিছুই করার ছিল না। চিদম্বরমরা বিজেপির হারে খুশি হলেও কংগ্রেস হারার লজ্জায় পদত্যাগ করেছেন প্রদেশ সভাপতি চোপড়া। যদিও পদত্যাগপত্র গৃহীত হওয়ার খবর নেই। সমন্বয়হীন কংগ্রেসের বেআব্রু চেহারা ফের প্রকট।

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...