Sunday, June 7, 2026

স্নাতক কর্মীদের বেতন দিতে হবে কমপক্ষে ১৯,৫৭২টাকা, নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

এবার থেকে স্নাতক কর্মীদের নূন্যতম বেতন হতে হবে ১৯,৫৭২ টাকা সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কোনও সংস্থার কর্মীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম স্নাতক হলে সে কমপক্ষে ১৯, ৫৭২ টাকা মাসিক বেতনের দাবিদার৷ শুধু তাই নয়, শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, প্রশিক্ষণহীন কর্মীদের জন্য এই বেতনক্রম হতে হবে প্রায় ১৫ হাজার টাকা৷ অল্প প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৬,৩৪১ টাকা ও প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৭,৯৯১ টাকা মাসিক বেতন দিতে বাধ্য নিয়োগকারী সংস্থা৷

এই বেতন শুধুমাত্র কারিগরি কর্মীদের জন্য নয়, এর তালিকায় রয়েছে বিভিন্ন অফিসে খাতায়-কলমে কাজ করা কর্মচারীদের নামও৷ তার মধ্যে দশম শ্রেণি উত্তীর্ণ নয় এমন কর্মচারীদের মাসিক বেতন সাড়ে ১৬ হাজার টাকা, দশম মানত্তীর্ণ কিন্তু স্নাতক নয় এমন কর্মীদের জন্য মাসিক নূন্যতম বেতন ১৮ হাজার টাকা বেতন ধার্য করার জন্য সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

এই নির্দেশনামা দিল্লি সরকারের প্রশাসনিক অঞ্চলস্থিত সমস্ত অফিস ও নিয়োগকারী সংস্থা, সকলের জন্যই এই নির্দেশ কার্যকর বলে জানানো হয়েছে৷

আরও পড়ুন-একজনের একটাই বাড়ি, এ কী প্রস্তাব দিল হাইকোর্ট!

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...