Thursday, June 25, 2026

এই ভিডিও দেখে আপনার চোখে জল আসবেই

Date:

Share post:

এই ভিডিও আপনার চোখে জল এনে দেবে। এ ভিডিও আপনাকে বুঝিয়ে দেবে করোনা কত মারাত্মক এক ভাইরাস, যেখানে মা-মেয়েকে আলিঙ্গন পর্যন্ত করতে পারছেন না।

চিনের জিন হুয়া সংবাদ মাধ্যম এই ভিডিওটি প্রকাশ করেছে। মা স্বাস্থ্যকর্মী বা নার্সিং স্টাফ। দিন রাত এক করে আক্রান্ত রোগীদের সেবা করছেন। থাকা খাওয়া সবই হাসপাতালে। বাড়ি ফেরার সুযোগ নেই। একরত্তি মেয়ে দেখতে এসেছে মাকে। অথচ দু’জনের ব্যবধান কম করে ১০ফুট। চোখের জলে মেয়ে মাকে বলছে, মা আমি তোমাকে খুব মিস করছি। একবার এসো। উল্টোদিক থেকে মা বলছেন, চিন্তা করো না। আমি দ্রুত ফিরে আসব। এখন দানবের সঙ্গে লড়াই করছি। জিতেই ফিরব। মায়ের চোখেও জল। মেয়ে এবার বাড়ি থেকে আনা খাবার মায়ের জন্য নামিয়ে রাখল। মা এসে সেই খাবার তুলে নিয়ে গেলেন, বিদায় নিলেন। মা নিজেও জানেন, জীবিত অবস্থায় আদৌ তিনি পরিবারের কাছে ফিরতে পারবেন কি না, সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই দূর থেকে হাত তুলে আলিঙ্গন করল মেয়ে মাকে। মাও হাত তুলে আদর করলেন… তারপর ফিরে গেলেন হাসপাতালে।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...