Saturday, June 20, 2026

কলকাতায় ‘মেয়র প্রজেক্ট’ করছে না বিজেপি, উত্তরবঙ্গে অভাবনীয় ফলের আশায় দিলীপ

Date:

Share post:

উত্তরবঙ্গে সফর সেরে এসে উৎসাহিত বিজেপি রাজ্য সভাপতি। পুরভোটের মুখে র‍্যালিতে মানুষের উৎসাহে উজ্জীবিত সভাপতি দিলীপ ঘোষ বলেন, মানুষ পাশে আছেন। উত্তরবঙ্গের প্রতিটি সফরে বুঝতে পারছি। এখন সেই ভোট বাক্সে সংহত করতে হবে। যে সাংগঠনিক দুর্বলতা আছে, সেগুলি মেরামত করা হচ্ছে। বুথ কেন্দ্রিক রাজনীতিতে জোর দেওয়া হচ্ছে। আমরা ভোট লুঠ করতে দেব না। সেটাতে সফল হলে উত্তরবঙ্গে বিজেপি অভাবনীয় ফল করবে।

তবে স্বীকার করলেন, কলকাতা বা তার চারপাশে কিছু সমস্যা আছে। সেখানে সাংগঠনিক সমস্যা যেমন রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের মামলা মোকদ্দমার বিষয়টিও আছে। দিলীপের কথায়, আমরা চেষ্টা করছি সেটা কাটিয়ে উঠতে। তবে জানাতে ভুললেন না কলকাতার ভোটে কাউকেই মেয়র প্রজেক্ট করে দল নামছে না। কোনও পুরসভাতেই তা হবে না। ভোটের পরেই সিদ্ধান্ত।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...