Friday, March 20, 2026

মার্চে একদিনের রাজ্য সফরে অমিত

Date:

Share post:

মার্চের প্রথম সপ্তাহেই কলকাতায় আসছেন অমিত শাহ। একদিনের রাজ্য সফর। সভা ও র‍্যালি করার পরিকল্পনা রয়েছে দলের। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার জানান, আজ ও কাল দলের বৈঠক রয়েছে। সেই বৈঠকে অমিত শাহ কবে আসবেন সে নিয়ে দিন স্থির করা হবে। সিএএ নিয়ে দলের প্রচারের অভিমুখ ঠিক করা, সেই সঙ্গে দলের কর্মীদের সঙ্গে বৈঠক আসল উদ্দেশ্য। তবে এর আগে যেহেতু তিনি র‍্যালি করেছেন, তাই এবার জনসভার দিকেই নজর দিতে চাইছেন দলীয় নেতৃত্ব। পুরসভা ভোটের আগে দল কোন কোন ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেই বিষয়টিও অমিতের রাজ্য সফরে ঠিক হবে।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...