Sunday, May 10, 2026

খোঁজ মিলল আসুরা বিবির, বয়ান বদল ঘিরে নতুন করে চাঞ্চল্য

Date:

Share post:

সিঁথি থানা কাণ্ডে ফের চাঞ্চল্যকর মোড়।বৃহস্পতিবার বয়ান বদল করলেন ‘মারধর’-এর একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরা বিবি। ২৪ ঘণ্টা তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার খোঁজ মেলে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরা বিবির। আর তারপরই ১৮০ ডিগ্রি ঘুরে বয়ান বদল করলেন আসুরা বিবি।যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, রাতেই আসুরা বিবিকে উদ্ধার করে টালা থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে রাত্রিবাসে নিয়ে যাওয়া হয় তাঁকে।
অন্যদিকে ‘ভয়ে লুকিয়ে ছিলাম’, আসুরা বিবির এই মন্তব্যকে নাকচ করে দিয়েছে মৃত রাজকুমার সাউয়ের পরিবার। তাদের দাবি, পুলিশ অথবা কোনও প্রভাবশালীর চাপেই বয়ান বদল করেছেন মহিলা। সেকারণে পুলিশের তদন্তে তাঁদের আর কোনও আস্থা নেই।এরই পাশাপাশি, বুধবার রাত থেকেই আসুরা বিবির বাসস্থান পাইকপাড়ার রাত্রিবাসে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, আজ শিয়ালদহ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেবেন আসুরা বিবি।
এমনকি প্রশ্ন উঠেছে, সিঁথি থানার যে ঘরে ব্যবসায়ী রাজকুমার সাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলল, সেই ঘরে কী সিসিটিভি ছিল ?কিন্তু তদন্তের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে তদন্তকারীদের। কারণ, যে ঘরে গোটা ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। অর্থাৎ যে গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে তার প্রত্যক্ষ কোনও প্রমাণ নেই। তাহলে কী হয়েছিল সেই ঘরে ? কী কারণে মৃত্যু হল রাজকুমারের তা নিয়ে ধন্দে পুলিশ। এই অবস্থায় তদন্তকারীদের কাছে একমাত্র ভরসা ময়নাতদন্ত রিপোর্ট। কারণ ওই রিপোর্টই বলে দিতে পারে মৃত্যুর আসল কারণ। চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি।
মঙ্গলবার ময়নাতদন্ত হলেও যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাই এক্ষেত্রে প্রাথমিক রিপোর্ট পুলিশকে জানানো হয়নি। কাস্টডিয়াল ডেথের ক্ষেত্রে নিয়ম মেনে ময়নাতদন্তের সময় পুলিশকেও রাখা হয়নি। তিনজন ডাক্তারের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়েছে। কী ভাবে মৃত্যু সে ব্যাপারে তিন ডাক্তার সম্মত হওয়ার পর চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে। প্রসঙ্গত, থানার লকআপে তুলে নিয়ে গিয়ে ‘মারধরের’ চোটে মৃত্যু হয়েছে রাজকুমার সাউয়ের। এমনই অভিযোগ করে মৃতের পরিবার। রাজকুমার সাউয়ের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে পথে নামে বিজেপিও। তড়িঘড়ি তদন্ত শুরু করে প্রশাসন। এরপরই আচমকা উধাও হয়ে যান আসুরা।তারপর আজ ফিরেই বয়ান বদল। তাঁর এই ভোলবদলের দিকটিকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।


Related articles

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...