Wednesday, June 24, 2026

স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরানো যাবে না, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকায় যে যে বেসরকারি হাসপাতালের নাম রয়েছে, তারা যদি পরিষেবা না দিয়ে রোগী ফিরিয়ে দেয়, তাহলে তাদের লাইসেন্সও বাতিল হতে পারে। বৃহস্পতিবার, দুর্গাপুরে পশ্চিম বর্ধমানের প্রশাসনিক বৈঠকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বৈঠকে অনেকে অভিযোগ করেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাওয়া সত্ত্বে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। এই অভিযোগ শুনে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সরকারি আধিকারিক, আমলা, জন প্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনও গরিব মানুষ তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে গেলে ফিরিয়ে দেওয়া যাবে না। যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে থানায় অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন মমতা। এইরকম অভিযোগ পেলে পুলিশ যেন জেলাশাসককে জানায় সেই নির্দেশও দেন তিনি।

খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্প চালাতে প্রতি বছর ১২০০ কোটি টাকা খরচ করে রাজ্য। হাসপাতালগুলি বিনা পয়সায় চিকিৎসা করবে না, সরকার তাদের টাকা দেবে। তাহলে করবে না কেন? প্রশ্ন তোলেন মমতা। এই প্রকল্প অনুযায়ী, প্রত্যেক পরিবার বছরে দেড়লক্ষ টাকার চিকিৎসাবীমা পায়। জটিল রোগের ক্ষেত্রে ৫লক্ষ টাকা পর্যন্ত বছরে বীমা পায়। সাড়ে ৭কোটি রাজ্যবাসী স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে সরব প্রতিবাদ সৌমিত্রর

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...