Saturday, April 4, 2026

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বিতর্কে রাজভবনের দিকে আঙুল কর্তৃপক্ষের

Date:

Share post:

কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আচার্য তথা রাজ্যপালকে আমন্ত্রণ না জানানো নিয়ে রাজভবনের দিকে আঙুল তুলল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেন জপদীপ ধনকড়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় জানান, সমাবর্তনের বিষয়ে রাজ্যপালকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু রাজভবনের তরফ থেকে কোনও উত্তর আসেনি। তাই সমাবর্তনের সিদ্ধান্ত নিতে হয় কর্তৃপক্ষকে। তিনি বলেন, রাজ্যপাল অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ে তিনি সব সময় স্বাগত। বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত লেগেই আছে রাজ্যপালের। বুধবারই টুইট করে রাজ্যপাল ক্ষোভ প্রকাশ করেছেন, আমন্ত্রণপত্রে রাজ্যের একাধিক মন্ত্রীর নাম থাকলেও তাঁর নাম নেই।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...