Tuesday, April 7, 2026

ইনফোসিস-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী

Date:

Share post:

ব্রিটিশ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ শীর্ষপদে বসতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির এমপি ঋষি সুনক। মাত্র 39 বছরেই এই গুরুদায়িত্ব পেলেন অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ঋষি। ভারতে তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও বিখ্যাত লেখিকা সুধা মূর্তির জামাই। মূর্তি দম্পতির মেয়ে অক্ষতা তাঁর স্ত্রী।প্রধানমন্ত্রী বরিস জনসনের অত্যন্ত প্রিয়পাত্র এই ভারতীয় বংশোদ্ভূতর হাতেই থাকবে ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে অর্থনীতির মোড় ঘোরানোর দায়িত্ব। প্রসঙ্গত, এতদিন ব্রিটেনের অর্থমন্ত্রী ছিলেন সাজাদ জাভিদ, যিনি আবার পাকিস্তানি বংশোদ্ভূত। প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করতেই এই পদে বসছেন ঋষি সুনক।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...