Saturday, June 20, 2026

দিল্লির হারে মোদি-অমিতকেই কাঠগড়ায় তুললেন দলের সাংসদ!

Date:

Share post:

দিল্লির ভোটে গেরুয়া বাহিনী পর্যুদস্ত হওয়ার পর ফের মুখ খুললেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। ট্যুইটে সরাসরি দলের নেতৃত্বকেই কাঠগড়ায় তুললেন। কার্যত মোদি-অমিত শাহের স্ট্র‍্যাটেজি নিয়েই প্রশ্ন তুললেন। পাল্টা জবাব দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

ট্যুইটে স্বপন বলেছেন, শুধু মোদি-অমিতের মুখ দেখিয়ে ভোটে জেতা যায় না। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে ভোটে নামা উচিত ছিল। আদর্শগত নয়, উন্নয়ন ইস্যু নিয়ে প্রচারে যেতে হতো। সারা বছর মহল্লায় গিয়ে মানুষের সঙ্গে থাকতে হতো। মোদি-অমিতের মুখ দেখিয়ে কাজ হবে না। বার্তার আর এক লক্ষ্য যে রাজ্য বিজেপি তা বলার অপেক্ষা রাখে না। তাই জবাবে দিলীপ ঘোষের সাফ কথা, অনেকে অনেক কথা বলবেন। কিন্তু রাস্তায় নেমে কাজ করতে হবে। আমরা কখনই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে ভোটে যাই না। রাজ্যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। সংগঠনও খুব ভাল। আর মোদি-অমিত শাহকে নিয়ে উনি যা বলছেন, তার জবাব দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...