Saturday, April 4, 2026

বাংলাদেশে মেলেনি করোনাভাইরাসের অস্তিত্ব, জানাল সে দেশের স্বাস্থ্য দফতর

Date:

Share post:

নভেল করোনাভাইরাস সন্দেহে বাংলাদেশে এ পর্যন্ত ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানাল হাসিনা সরকারের স্বাস্থ্য দফতর। তাঁদের কারোর মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।আরও তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই ফলাফল এখনো হাতে পাওয়া যায়নি।
জানা গিয়েছে, সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশি দুই নাগরিকের একজন আইসিইউতে আছে, অন্যজন সাধারণ আইসোলেশন এমএ তে ভর্তি আছেন।বাকি ১০ জনও সিঙ্গাপুর সরকারের ব্যবস্থাপনায় কোয়ারান্টিনে রয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডঃ মীরজাদী সেবরিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আশকোনা হাজি ক্যাম্প ও সিএমএইচ-এ থাকা চিন ফেরত সবাই আগামী শনিবার বাড়ি ফিরে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে তাদের সঙ্গে তাদের স্বজন বা সাধারণ যে কোনও মানুষের সংস্পর্শে থাকায় কোনও সমস্যা নেই।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...