Sunday, June 28, 2026

যাদবপুরে এসে রিকশা চড়লেন ঐশী, দিলেন বিজেপি-আরএসএস-কে উৎখাতের ডাক

Date:

Share post:

দু’দিনের কলকাতা সফরে এসে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। বৃহস্পতিবারের উত্তর কলকাতার পর শুক্রবার দক্ষিণ কলকাতায় ফের রাজপথে নেমে প্রতিবাদে মুখর হলেন জওহরলাল নেহরু বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। এদিন ব্যস্ত কর্মসূচির মাঝে তাঁকে কিছুক্ষণের জন্য খোশমেজাজে পাওয়া গেলো ঐশীকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সভায় যোগ দেওয়ার আগে রিকশায় চড়লেন জেএনইউয়ের ছাত্র সংসদের সভানেত্রী।

এরপর পথসভা থেকে স্বাভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপি এবং আরএসএসকে আক্রমণ করলেন ঐশী ঘোষ। বললেন, “আমরা বিজেপি-আরএসএসকে ভয় পাই না। এসএফআই-কেই ওরা ভয় পাচ্ছে। আমাদের দেশে ধর্মের নামে বিভাজনের রাজনীতি চলবে না। বিজেপি-আরএসএস দেশে বিভাজনের রাজনীতি করছে।”

এখানেই শেষ নয়, ঐশী আরও বলেন, “দেশে সকলের নাগরিকত্বের অধিকার রয়েছে। বিজেপি সেই অধিকার কেড়ে নিতে চাইছে। সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। ওরা আক্রমণ করে আন্দোলন শেষ করতে চেয়েছিল, পারেনি। পারবে না।তাই কমরেড, আরএসএস-বিজেপির মুখে মুখ রেখে, চোখে চোখ রেখে বলে দিতে হবে। বাধা সরিয়ে আমরা এগিয়ে যাব।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...