Tuesday, March 17, 2026

করোনার পরীক্ষায় বিশেষ কিটে ঘাটতি, কী হবে এবার?

Date:

Share post:

করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ১৫০০ ছুঁতে চলেছে। চিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ হাজার। বৃহস্পতিবার, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে আরও ১২১ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৮৩। আরও ৫০৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু যে বিশেষ কিট দিয়ে পরীক্ষা করে ভাইরাস ধরা পড়ছিল, চিনে সেই কিটের সঙ্কট দেখা দিয়েছে বলে সূত্রের খবর।
বিশেষ ‘কিট’ দিয়ে পরীক্ষা করার পরে, শরীরে ভাইরাস ধরা পড়লেই সেই ব্যক্তিকে আক্রান্ত হিসেবে ঘোষণা করা হচ্ছিল। কিন্তু সঙ্কট দেখা দিয়েছে সেই কিটের। ফলে বিকল্প ব্যবস্থা চালু করেছে প্রশাসন। বুধবার থেকে সিটি স্ক্যানের রিপোর্টকে গ্রাহ্য করা হচ্ছে। এরপরই উহানে কয়েক হাজার মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বেড়েছে মৃতের সংখ্যাও। যদিও দেশের অন্য শহরগুলিতে বর্তমানে আক্রান্ত বা মৃতের সংখ্যা কত তার সর্বশেষ তথ্য নেই প্রশাসনের কাছে।
নতুন পরিসংখ্যান সামনে আসার পর আরও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে চিন সরকার। হুবেই ঢুকতে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। ভাইরাসের সঙ্গে লড়াই করছেন এমন মানুষ ছাড়া বাকিদের ঘর থেকে বেরোনো একেবারে নিষিদ্ধ করা হয়েছে।
তবে শুধু চিন নয়, আতঙ্কে ছড়িয়েছে সারা বিশ্বে। আক্রান্ত হয়েছেন অনেকে। জাপান সরকারিভাবে স্বীকার করে নিয়েছে যে, তাদের দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। জাপানে এক ট্যাক্সি চালকেরও আক্রান্ত হয়েছেন বলে খবর। চালক জানিয়েছেন, তিনি কিছুদিন আগে এক চিনা নাগরিককে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন। জাপানের উপকূলের কাছে দাঁড়িয়ে থাকা জাহাজে বৃহস্পতিবার নতুন করে ৪৪ জন আক্রান্ত হয়েছেন।
ইউরোপ থেকে নবম ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তিনি লন্ডনের বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশও।

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...