Thursday, June 25, 2026

জয় হলো ভালোবাসার, দফতরে বসেই বিয়ে সারলেন IAS আর IPS

Date:

Share post:

ভাবনা ছিলো একরকম, হলো অন্যরকম৷

দুজনই ব্যস্ত৷ তবুও ঠিক ছিলো ছুটি নিয়ে ভ্যালেন্টাইন ডে’তেই সেরে ফেলবেন বিয়ে৷ কিন্তু ভরা কাজের দিন,তাই ছুটি পেলেন না৷ কিন্তু বিয়ে তো করতেই হবে৷ তাই বদলে গেলো প্ল্যান৷

পাত্র IAS অফিসার, পাত্রী IPS! যে যার কর্মজগতে ব্যস্ত৷ তার ফাঁকেই শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। নিজের দফতরেই বিয়ে সারলেন তাঁরা৷

হাওড়ার উলুবেড়িয়ার SDO তুষার সিংলা বিয়ে করলেন বিহারের পাটনার DSP নভোজিৎ সিমিকে। বিয়ের আসর হিসেবে নিজের দফতরকেই বেছে নিলেন তুষার সিংলা। সেখানেই হল বিয়ের রেজিস্ট্রি। বিয়ের পর তুষার-নভোজিৎ জানালেন, বিয়ের রিসেপশনে সকলকে আমন্ত্রণ জানাবেন।

দু’ রাজ্যে দু’জন, অসুবিধা হবে না ? সিংলা বলেছেন, “২০২১সালে এ রাজ্যে ভোট৷ ভোটটা মিটে গেলেই নভোজিৎকে এখানে নিয়ে আসবো”।

দুজনেই পঞ্জাবের বাসিন্দা। সেই সূত্রেই পরিচয়। পরিচয় থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। কিন্তু কাজের এত চাপ যে সময় বের করাই মুশকিল দুজনের। তাই ভালোবাসার দিনে IAS তুষার সিংলা নিজের কাজের জায়গাকেই বেছে নিলেন রেজিস্ট্রির জন্য। দুজনের অবশ্য তাতে কোনও আক্ষেপ নেই। কাজই যাঁদের জীবন, তাঁদের কাছে কাজের জায়গায় বসে বিয়ে করার গুরুত্বই আলাদা৷

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...