Wednesday, April 1, 2026

কেজরিওয়ালের শপথে আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

Date:

Share post:

কেজরিওয়ালের শপথে চমক। আমন্ত্রণ জানানো হল প্রধানমন্ত্রীকে। দিল্লির বিধানসভা নির্বাচনের শুরু থেকেই অন্য রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। প্রচারে ডাকেননি অন্য কোনও ‘বন্ধু’ দলের নেতৃত্বকে। এমনকী, ১৬ তারিখ তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে এখনও আমন্ত্রণ জানানো হয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ডিএমকে নেতা স্ট্যালিনকে। আপ সূত্রে খবর ছিল, রবিবাসরীয় শপথগ্রহণ অনুষ্ঠানে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না। খুবই অনাড়ম্বরভাবেই আয়োজন হচ্ছে। কিন্তু ভালবাসার দিনের শুরুতেই রাজধানীর রাজপথে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কোনও ব্যাখ্যা অবশ্য আপের তরফে জানানো হয়নি। একই সঙ্গে বৃহস্পতিবারের অবস্থান থেকে সরে এসে, আপ ঘনিষ্ট অন্যান্য দলের নেতা বা রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে কি না, সে বিষয়ে খোলসা করেননি আম আদমি পার্টির দিল্লি ইউনিটের আহ্বায়ক গোপাল রাই।
তবে, আপ সূত্রে খবর আপ নেতা কেজরিওয়াল ঘনিষ্ট মহলে জানান, দিল্লির জনতাই তাঁকে মসনদে বসিয়েছেন। তাঁদের সাক্ষী রেখেই শপথ নিতে চান তিনি। এই পরিস্থিতিতে আচমকা নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজৈনিতক মহলে।

Related articles

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...

ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে!

সিনেমার জন্য টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল অভিনেতা সোহম...

৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের

নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী...