Monday, April 6, 2026

বিশ্বস্তরে প্রথমবার বর্ষসেরা হলেন ভারতের মনপ্রীত

Date:

Share post:

ভারতীয় হকির সুদিন। ভারতের প্রথম পুরুষ হকি খেলোয়াড় হিসাবে ইন্টারন্যািশনাল হকি ফেডারেশনের (এফআইএইচ) বিচারে ২০১৯ সালের বর্ষসেরা খেলোয়াড় হলেন মনপ্রীত সিং। ১৯৯৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে এফআইএইচ। এতদিন কোনও ভারতীয় হকি খেলোয়াড়ের এই পুরস্কার জয়ের কীর্তি নেই। সর্দার সিং, সন্দীপ সিংরা যা করতে পারেননি, সেটাই এবার করে দেখালেন ২৭ বছরের মিডফিল্ডার মনপ্রীত।

পাঞ্জাব তনয় এই মুহূর্তে ভারতীয় হকি দলের অধিনায়ক। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২৬০টি ম্যাাচ খেলেছেন মনপ্রীত।বেলজিয়াম ও আর্জেন্তিনার দুই খেলোয়াড়কে হারিয়ে সেরার সেরা হয়েছেন মনপ্রীত। এফআইএইচ’র বিচারে দ্বিতীয় স্থানে রয়েছেন বেলজিয়ামের আর্থান ভ্যান ডোরেন ও তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার লুকাশ ভিয়া।

২০১৯ সালে মনপ্রীতের নেতৃত্বে অলিম্পিকে খেলার যোগ্যনতা অর্জন করেছে ভারত। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার নিজে দুরন্ত পারফর্ম করার পাশাপাশি দলকেও চালনা করেছেন দারুণভাবে। এই সম্মান পাওয়ার দৌড়ে তিনি পিছনে ফেলেছেন বেলজিয়ামের আর্থার ভ্যা ন ডরেন (দ্বিতীয় স্থান) এবং আর্জেন্টিনার লুকাস ভিয়া (তৃতীয় স্থান)-কে।
২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় মনপ্রীতের। ২০১২ লন্ডন অলিম্পিক এবং ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যম ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২৬০টি ম্যা্চ খেলেছেন মনপ্রীত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...