Sunday, June 28, 2026

CAA-র সাংবিধানিক বৈধতা মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

CAA এবং NRC-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানানো মামলায় শুক্রবার কেন্দ্রকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট।

সংশোধিত নাগরিক আইন ও জাতীয় নাগরিক পঞ্জি-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে শতাধিক মামলা দায়ের হয়েছে। জমিয়তে- উলেমা-ই- হিন্দের মামলাতেই এদিন কেন্দ্রকে এই নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত অন্যান্য মামলাও সংযুক্ত করেছে সুপ্রিম কোর্ট।

২০১৯ সালের ১২ ডিসেম্বর সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। সেখানে বলা হয়েছে, ভারতের তিন প্রতিবেশী দেশ, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, ও খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনের বিরোধিতায় এখনও বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।আন্দোলনকারীদের বক্তব্য, ভারতে নাগরিকত্ব অর্জন বা অস্বীকার করার জন্য ধর্ম কারণ হতে পারে না। এই নাগরিকত্ব আইনটি সর্বাত্মক অসাংবিধানিক।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...