Wednesday, April 8, 2026

করোনার জেরে বড় ঘোষণা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির

Date:

Share post:

করোনা নিয়ে আতঙ্ক থাকলেও অলিম্পিকসের সূচি নিয়ে কোনও পরিবর্তন হচ্ছে না। জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুই সংস্থা জানিয়েছে, এখনই অলিম্পিক টোকিও থেকে সরানো হচ্ছে না। ফলে নির্ধারিত সূচি মেনেই অলিম্পিকস আয়োজন করা হবে টোকিওতে।

চলতি বছরের শুরুতে চিনে দেখা দিয়েছে নভেল করোনাভাইরাস। ইতিমধ্যেই করোনার জেরে প্রাণ গিয়েছে ১৫০০ জনের। রোগের সমাধানসূত্র এখনও অধরা। বিশ্বের ২৫টি দেশে ছড়িয়েছে সংক্রমণ। করোনায় আক্রান্ত শুক্রবার জাপানে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্ত ২ জন। এদিকে জুলাইয়ের শেষে অলিম্পিক শুরু হওয়ার কথা টোকিওতে।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, টোকিও এখনও পুরোপুরি নিরাপদ। তাই অলিম্পিক সরিয়ে নিয়ে যাওয়ার বা স্থগিত করে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। তবে, মারণ ভাইরাসের কারণে আয়োজকদের অতিরিক্ত সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে সংস্থা। এবছর অলিম্পিকে ২০০ দেশের প্রায় ১১০০ অ্যাথলিট অংশ নেবেন। টোকিও যাওয়ার কথা কয়েক হাজার বিদেশি দর্শকেরও। অলিম্পিক্স সংযোগকারী কমিটির চেয়ারম্যান জন কোটস বলেন, করোনাভাইরাসের জন্য নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অলিম্পিক হওয়া নিয়ে কোনও সংশয় নেই। তবে চিন থেকেই সবচেয়ে বেশি সংখ্যক অ্যাথলিট অলিম্পিকে অংশ নেবেন। তাই অ্যাথলিটদের নিয়ে চিন্তা থাকছে।

আরও পড়ুন-এনআরসি হলে আমি আগে ডিটেনশন ক্যাম্পে যাব: গেহলট

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...