Tuesday, June 9, 2026

পোলবায় পুলকার দুর্ঘটনায় চাঞ্ল্যকর তথ্য, গতি বাড়াতে ভয়ঙ্কর পদক্ষেপ চালকের!

Date:

Share post:

পোলবায় পুলকার দুর্ঘটনার তদন্তে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। গতি বাড়াতে কাটা হয়েছিল গাড়ির স্পিডোমিটারের তার। এমনকী অভিযোগ, প্রতিদিন মাঝ রাস্তায় গাড়ি বদলে পড়ুয়াদের অন্য গাড়িতে তুলে দেওয়া হত।

শুক্রবার, হুগলির পোলবায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় পুলকার। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক সহ ৫ জন পড়ুয়া। আশঙ্কাজনক ২ ছাত্রকে গ্রিন করিডোর করে এনে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম-এ চিকিৎসাধীন এক পড়ুয়ার বাবার অভিযোগ, যে পুলকারে তাঁদের সন্তানদের তাঁরা তুলে দিতেন, শেষ পর্যন্ত স্কুল পর্যন্ত যেত না সেই পুলকার। মাঝ রাস্তায় অন্য পুলকারে তুলে দিতেন সংশ্লিষ্ট পুলকারের চালক। দুর্ঘটনার দিনও একই কাজ করেছেন বলে অভিযোগ ছাত্রের বাবার।

অন্যদিকে তদন্তে উঠে এসেছে, দুর্ঘটনাগ্রস্ত পুলকারের স্পিডোমিটারের তার কাটা ছিল। এই তারের জন্যই নিয়ন্ত্রণ করা যায় গাড়ির গতিবেগ। তার কাটা থাকার ফলে গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়নি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাশাপাশি, পুলিশ জানিয়েছে, স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল গাড়ির গতিবেগ। তাই প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে পুলকারটি। পরে কার্যত উড়ে গিয়ে নয়ানজুলিতে পড়ে সেটি। ইতিমধ্যেই চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। তিনি কিছুটা সুস্থ হলেই তাঁকে গ্রেফতার করে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন-শিলিগুড়ির চাপ কমাতে উত্তরবঙ্গেও সল্টলেকের মত বিকল্প চান কংগ্রেস বিধায়ক

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...