Wednesday, April 8, 2026

জাতীয় দল হতে এবার ‘দেশ–নির্মাণ’ প্রচারে নামছে কেজরি’র আপ

Date:

Share post:

তিনবার দিল্লি-জয় হয়ে গিয়েছে৷ এবার “রাষ্ট্র-নির্মাণ”৷

গোটা দেশের রাজনৈতিক আঙ্গিনায় পা ফেলতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ “পজিটিভ জাতীয়তাবাদ” স্লোগান সামনে রেখে ‘জাতীয় দল’ হতে চাইছে আম আদমি পার্টি৷

তিনবার দিল্লি-জয়ের পর এবার দিল্লির বাইরে দলকে ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন রাজ্যে স্থানীয় নির্বাচনগুলিতে অংশ নেওয়ার ভাবনাচিন্তা করছেন কেজরি। এই লক্ষ্যেই এবার মাঠে নামছে আপ৷ দলের মন্ত্র হবে ‘‌পজিটিভ জাতীয়তাবাদ’‌৷ একথা জানিয়েছেন দলের অন্যতম শীর্ষনেতা গোপাল রাই। তিনি বলেছেন, “৯৮৭১০১০১০১ এই নম্বরে মিসড কল দিয়ে সাধারণ মানুষ আমাদের দেশ–নির্মাণ প্রচারে অংশ নিতে পারবেন। যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক হওয়ার পর AAP গোটা দেশের স্থানীয় বা পুরসভা স্তরের নির্বাচনে লড়বে।”

এই মুহুর্তে AAP মধ্যপ্রদেশ এবং গুজরাটের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। ২০১৭ সালে পাঞ্জাবের ভোটে লড়েছিল আম আদমি পার্টি। কিন্তু বিশেষ সুবিধে হয়নি। ২০১৯-এর লোকসভা ভোটে দিল্লিতে একটি আসনও জিততে পারেনি কেজরিওয়ালের দল। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে AAP লড়তে চায়৷ গোপাল রাইয়ের কথায়, “আমাদের জাতীয়তাবাদের মন্ত্র বিজেপির থেকে আলাদা। দিল্লিতে AAP ভালবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয়তাবাদ ছড়িয়ে দিয়েছে। আর বিজেপির জাতীয়তাবাদের অর্থ হলো, ঘৃণা ও হিংসার রাজনীতি। বিজেপি সাধারণ মানুষকে শ্রদ্ধা করে না। যার প্রভাব ভোট ব্যাঙ্কে পড়েছে।” গোপাল রাইয়ের দাবি, ‘‌দিল্লিতে আপের কাজকর্ম গোটা দেশের কাছে এখন মডেল।

আরও পড়ুন-‘বন্ধু’ নেতা-নেত্রীরা ব্রাত্য, মোদির পর অমিত শাহ ও বিজেপি সাংসদদেরও শপথে আমন্ত্রণ কৌশলী কেজরির

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...