Wednesday, June 24, 2026

‘বন্ধু’ নেতা-নেত্রীরা ব্রাত্য, মোদির পর অমিত শাহ ও বিজেপি সাংসদদেরও শপথে আমন্ত্রণ কৌশলী কেজরির

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটে বিজেপিকে দুরমুশ করার পর যেসব বন্ধুরা আহ্লাদে আটখান হয়ে তাঁকে ফোন আর শুভেচ্ছার ট্যুইটে ভাসিয়ে দিয়েছিলেন, তাঁদের কাউকে নিজের শপথে ডাকলেনই না অরবিন্দ কেজরিওয়াল। ফলে মমতা, স্ট্যালিন, বিজয়ন, চন্দ্রবাবু, অখিলেশ অথবা কংগ্রেস ও অন্য আঞ্চলিক দলের কোনও মুখ্যমন্ত্রীর কাছেই আপের আমন্ত্রণপত্র পৌঁছয়নি। উল্টে কেজরির শপথে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির সাত লোকসভা কেন্দ্রের সাত বিজেপি সাংসদ।

এই আপাত অপ্রত্যাশিত পদক্ষেপের পিছনে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলা কেজরিওয়ালের সুচিন্তিত পদক্ষেপ ও পরিণত কৌশলের ছাপ স্পষ্ট। কেজরি বুঝেছেন, নির্বাচন মিটে যাওয়ার পর এখন দিল্লিবাসীকে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি পূরণই অগ্রাধিকার পাওয়া উচিত। সেজন্য শুরু থেকে সব কিছুতেই কেন্দ্রের বিরোধিতা করার গোঁয়ার্তুমি না দেখিয়ে বরং সৌজন্য ও সহযোগিতার মনোভাব নিয়ে চলতে চান। তাই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের শপথে আমন্ত্রণ। এই একই উদ্দেশ্যে আমন্ত্রণ জানানো হয়েছে সাত বিজেপি সাংসদকে। যদিও কেজরির শপথে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে মোদি বা শাহের যোগ দেওয়ার খবর নেই, তবু আপ প্রধানের এই সচেতন সিদ্ধান্ত থেকে স্পষ্ট, রাজনীতির চেয়েও এই মুহূর্তে প্রশাসনিক দায়িত্ব পালন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আরও একটি বিষয়। বিজেপি ও কংগ্রেস দুই জাতীয় দলকে হারিয়ে জিতেছে আপ। আম আদমি পার্টির সেই কৃতিত্ব কেজরি কেন বাদবাকি আঞ্চলিক দলের সঙ্গে ভাগ করতে যাবেন? বিজেপি বিরোধী মঞ্চ তৈরির বাধ্যবাধকতা তাঁর অন্তত এই মুহূর্তে নেই। ফলে যাঁরা ভাবছিলেন রবিবার রাজধানীর রঙ্গমঞ্চে লাইন দিয়ে হাতে হাত ধরে সহাস্য ফটোসেশনের পর বিজেপিকে দেশ থেকে উৎখাত করার ডাক দিয়ে প্রচারে থাকবেন, তাঁদের বাড়া ভাতে ছাই ফেললেন স্বয়ং কেজরিওয়ালই।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...