Sunday, June 28, 2026

বিধ্বংসী আগুন রাজাবাজারের চালপট্টিতে, ক্ষয়ক্ষতির আশঙ্কা বহু

Date:

Share post:

ভয়াবহ আগুন রাজাবাজার চালপট্টিতে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাজাবাজার৷ ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন পৌঁছয়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা। সংলগ্ন এলাকায় প্রচুর বাড়ি ও দোকান থাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুন লাগার খবর পেয়ে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সূত্রের খবর, প্রথমে আগুন লাগে আঠা তৈরির কারখানায়।আগুন ছড়ায় ভোজ্য তেলের গুদামেও৷ দাহ্য বস্তু হওয়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন৷ এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান৷ তারপর দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করেছেন বলে দাবি দমকলমন্ত্রী৷ বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চালপট্টি পুরোটাই প্রায় আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু দোকান ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিক অনুমান। কী কারণে আগুন লাগে, তা জানা যায়নি৷

আরও পড়ুন-ধর্ষণের চেষ্টার অপরাধে ৭০ বছরের বৃদ্ধের পুরুষাঙ্গ কেটে নিলেন গৃহবধূ

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...