Saturday, April 4, 2026

কংগ্রেস কি রাজ্যসভায় পাঠাচ্ছে প্রিয়াঙ্কাকে?

Date:

Share post:

প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে রাজ্যসভায় পাঠানোর দাবি উঠেছে কংগ্রেসে। দলের একাংশের মতে, প্রিয়াঙ্কাকে রাজ্যসভায় পাঠালে বিজেপিকে আক্রমণ আরও চড়া সুরে করা যাবে। দলের অন্য নেতারাও উজ্জীবিত হবেন। সামগ্রিকভাবে সংসদের উচ্চকক্ষে কংগ্রেস বেঞ্চ আরও শক্তিশালী হবে। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এখন দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে দাদা রাহুল গান্ধীর চেয়েও বেশি সক্রিয় দেখা যায় তাঁকে। এবার তিনি রাজ্যসভার সাংসদ হলে নিশ্চিতভাবেই তা হবে বড় চমক। প্রসঙ্গত, মাসখানেকের মধ্যে রাজ্যসভার অনেকগুলি আসন খালি হচ্ছে। প্রিয়াঙ্কাকে জেতানোর অসুবিধাও নেই কংগ্রেসের।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...