Sunday, June 28, 2026

পুলিশি বাধায় অমিত শাহের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেন না শাহিনবাগের প্রতিবাদীরা

Date:

Share post:

মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তার তোয়াক্কা না করেই শনিবারের ঘোষণা মতো, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের দিকে মিছিল করে এগোতে থাকেন শাহিনবাগের প্রতিবাদীরা। কিন্তু পুলিশি বাধায় শেষপর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি পর্যন্ত তারা পৌঁছাতে পারেননি। পরিস্থিতির মোকাবিলায় কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহের বাসভবন আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।
শনিবার বিক্ষোভকারীদের তরফে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল, রবিবার তাঁরা মিছিল করে অমিত শাহের বাসভবনে যাবেন। আবেদনে এটাও উল্লেখ করা হয়েছিল যে, ওই মিছিলে প্রায় পাঁচ হাজার মানুষ যোগ দেবেন। তবে সেই প্রস্তাব মেনে নেয়নি দিল্লি পুলিশ। এমনিতেই হাই সিকিওরিটি জোন কৃষ্ণ মেনন মার্গ। তবে পুলিশের প্রস্তাব উড়িয়ে দিয়েই এ দিন রাস্তায় নেমেছিলেন শাহিনবাগের প্রতিবাদকারীরা। জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরু করেন তাঁরা। পোস্টার ও ব্যানারের পাশাপাশি বিআর অম্বেডকরের ছবিও দেখা যায় মিছিলে।কিন্তু অমিত শাহের বাসভবনের অনেক আগেই পুলিশি ব্যারিকেডে আটকে যান তারা। পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসাও হয়{ যদিও পুলিশ তাদের এগোতে দেয়নি।
গত সপ্তাহেই একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, সিএএ-এনআরসি সংক্রান্ত কোনও বিষয়ে যদি কেউ তাঁর সঙ্গে আলোচনায় বসতে চান তা হলে তিন দিনের মধ্যে তিনি তা করতে প্রস্তুত। তবে সে জন্য তাঁর দফতরের কাছে সময় চাইতে হবে আলোচনাকারীকে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...