Monday, April 27, 2026

সঙ্কটমুক্ত নয় পোলবা কাণ্ডে আহত দুই খুদে পড়ুয়া, ট্র্যাকিওস্টমির সিদ্ধান্ত চিকিৎসকদের

Date:

Share post:

আগের থেকে অবস্থা এখন কিছুটা হলেও ভাল। কিন্তু পোলবায় পুলকার দুর্ঘটনায় আহতরা এখনও সঙ্কটমুক্ত নয়। চিকিৎসকেরা জানিয়েছেন দুইজনেই এখন স্টেজ ওয়ান কোমায়। দুজনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড অবশ্য জানিয়েছে, রবিবার থেকে চিকিৎসায় কিছুটা হলেও সাড়া দিচ্ছে হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দুই খুদে পড়ুয়া।ঋষভের তুলনায় কিছুটা হলেও ভালো রয়েছে দিব্যাংশু।

পুলকার দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত ঋষভের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তার ফুসফুস এখনও কাজ করছে না। পাঁজরের ৪টি হাড় ভেঙে গিয়ে চাপ দিয়ে রেখেছে ফুসফুসকে। এই অবস্থায় শনিবার থেকেই তার মস্তিষ্কে তাজা অক্সিজেন পাঠাতে একমো যন্ত্র বসানো হয়েছে। কিন্তু ফুসফুস কাজ না করায় তাকে নিয়ে চিন্তা বেড়েছে চিকিৎসকদের। এসএসকেএম হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, ঋষভের ফুসফুসের ওপর ভরসা না রেখে চিকিৎসকেরা রবিবার ট্র্যাকিওস্টমি পদ্ধতি অবলম্বন করছেন। এই পদ্ধতিতে কৃত্রিম ভাবে অক্সিজেন পাঠানো হয় রক্তে। তার জন্য ঋষভের গলার কাছে এদিনই একটি অস্ত্রপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা এটাও জানিয়েছেন এই অস্ত্রপচারের পর পরবর্তী ৩টি দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি এরপরেও ঋষভের ফুসফুস কাজ করা শুরু না করে তাহলে ফুসফুস প্রতিস্থাপন করা ছাড়া দ্বিতীয় আর কোনও রাস্তা খোলা থাকবে না। এমনকি, ফুসফুস প্রতিস্থাপনের ধকল সে সইতে পারবে কিনা সেটাই প্রশ্ন।

অন্যদিকে দিব্যাংশু কিছুটা হলেও ভালো আছে আগের তুলনায়। কারণ তার ফুসফুস কাজ করতে শুরু করেছে। তাই তার দেহে এখন দূষিত কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে আগামী দুই এক দিনের মধ্যেই সে স্টেজ ওয়ান কোমা থেকে বেড়িয়ে আসতে পারবে। তবে এখনও দিব্যাংশুকে ভেনটিলেশনেই রাখা হয়েছে।

Related articles

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...